,

মাথায় আঘাত পেয়েছেন বিএনপি নেতা মিনু

news-image

রাজশাহী প্রতিনিধি : মাথায় আঘাত পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তার মাথায় তিনটি সেলাই দেয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর সাধুর মোড় এলাকায় তাকে বহনকারী অটোরিকশা উল্টে গেলে এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন তিনি।

রাজশাহী যুবদল নেতা শফিকুল আলম সমাপ্ত গণমাধ্যমকে জানান, সাহেববাজার এলাকা থেকে অটোরিকশায় বাসায় ফিরছিলেন তিনি। সাধুর মোড় এলাকায় সড়কের গতিরোধক পার হওয়ার সময় তাকে বহনকারী অটোরিকশাটি উল্টে যায়। এতে মাথায় আঘাত পান মিজানুর রহমান মিনু।

খবর পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলের নেতাকর্মীরা রামেক হাসপাতালে ছুটে যান।বর্তমানে বাড়িতে অবস্থান করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর