রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসএল অভিষেকে উজ্জ্বল মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে অভিষেকে উজ্জ্বল মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের হয়ে মুলতান সুলতানসের বিপক্ষে দারুণ বোলিং করেছেন বাঁহাতি এই পেসার।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবারের দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজ। তার দারুণ বোলিংয়ের পরও ৫ উইকেটে ১৭৯ রানের বড় সংগ্রহ গড়ে মুলতান।

পঞ্চম ওভারে প্রথমবারের মতো মুস্তাফিজকে আক্রমণে আনেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। সেই ওভার থেকে মাত্র ৬ রান নিতে পারেন কুমার সাঙ্গাকারা ও আহমেদ শেহজাদ। উইকেটরক্ষক উমর আকমলের নিদারুণ ব্যর্থতায় প্রতিপক্ষে পেয়ে যায় একটি বাই চার।

১৩ ওভারে উদ্বোধনী জুটি তুলে ফেলে ৮৮ রান। বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙতে একাদশ ওভারে মুস্তাফিজকে আক্রমণে ফেরান ম্যাককালাম। প্রথম বলেই আঘাত হানেন বাঁহাতি পেসার। কট বিহাইন্ড করে ফিরিয়ে দেন শেহজাদকে।

সেই ওভারে পাঁচটি বল ছিল ডট। অন্য বলে ব্যাটের কানায় লেগে ফাইন লেগ দিয়ে চার পেয়ে যান শোয়েব মাকসুদ।

সাঙ্গাকারা ও শোয়েব মালিকের ব্যাটে স্রোতের মতো আসছিল রান। তাদের থামাতে ১৭তম ওভারে আবার মুস্তাফিজকে আক্রমণে ফেরান অধিনায়ক। এবারও হতাশ হতে হয়নি তাকে।

নিজের তৃতীয় ওভারে ১০ রান দিয়ে সাঙ্গাকারার দামি উইকেট তুলে নেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসার দুর্দান্ত ছিলেন পরের ওভারেও। সেই ওভারে কোনো উইকেট না পেলেও দেন মাত্র তিন রান।

মালিক প্রথম বলে সিঙ্গেল নেওয়ার পর আর স্ট্রাইক পাননি। পরের পাঁচ বলের চারটিই ড্যারেন ব্রাভোর কাছ থেকে ডট নেন মুস্তাফিজ। অন্য বল থেকে আসে দুই রান। মুস্তাফিজ ছাড়া ছয়ের নিচে রান দেননি লাহোরের আর কোনো বোলার।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ