,

আইসিসির অনুমোদন পেল কানাডার টি-টোয়েন্টি লিগ

news-image

স্পোর্টস ডেস্ক : কানাডায় প্রথমবারের মত অনুষ্ঠেয় টি-টোয়েন্টি লিগ আয়োজনে সবুজ সংকেত দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টরেন্টোর তিন ভেন্যুতে আগামী জুলাইয়ে এ টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে আশা করা হচ্ছে।

পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ফ্রিল্যান্সার ক্রিকেটারদের এ টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে। তবে প্রত্যেক দলে স্থানীয় চার ক্রিকেটারকে রাখতে হবে। টুর্নামেন্ট পরিচালনার জন্য বিখ্যাত সাবেক খেলোয়াড়দের নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ক্রিকেট অ্যাডভাইজরি বোর্ড গঠন করা হবে।

ব্রেন্ডন ম্যাককালাম, কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোর মত টি-টোয়েন্টির জনপ্রিয় খেলোয়াড়রা টুর্নামেন্টে খেলবেন বলে ধারণা করা হচ্ছে। মূলত কানাডাতে ক্রিকেটকে জনপ্রিয় করার লক্ষ্যেই এমন আয়োজন।

ক্রিকেট কানাডা সভাপতি রনজিত সাইনি বলেন, ‘কানাডিয়ান ক্রিকেটকে বদলে দিতে এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এটা একটা বড় চ্যালেঞ্জ এবং সুন্দর ও সফলভাবে এ টুর্নামেন্ট আয়োজনে ক্রিকেট কানাডা প্রস্তুত।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর