,

এখন একটা পরীক্ষার সময় : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, এখন একটা পরীক্ষার সময়। এত বড় পরীক্ষা আগে জাতিকে কখনো দিতে হয়নি।

শুক্রবার শহীদ দিবস উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে এই যে সংগ্রাম আমরা করছি, এই সংগ্রাম বিএনপির জন্য সংগ্রাম নয়, এই সংগ্রাম বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার সংগ্রাম নয়। এই সংগ্রাম দেশকে রক্ষা করবার সংগ্রাম, গণতন্ত্রকে রক্ষা করবার সংগ্রাম, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করবার সংগ্রাম।

তিনি বলেন, তাদের (সরকার) অনেক আশা ছিল, দেশনেত্রীকে আটক করলেই বোধহয় বিএনপি ভেঙে যাবে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, বিএনপি ভাঙেনি; বিএনপি আরও শক্তিশালী হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, সরকার যতই উসকানি দিক, যতই ফাঁদ পাতুক, তাতে পা দেওয়া চলবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, একই সঙ্গে গণতন্ত্রকে মুক্ত করব।

মির্জা ফখরুলের সভাপতিত্বে এবং দলের প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানীর পরিচালনায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, ইনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, গোলাম আকবর খন্দকার, মনিরুল হক চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি মুন্সী বজলুল বাসিত আনজু, দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার আলোচনা সভায় বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর