,

বিকেলে গণভবনের মাঠে নাতি-নাতনিদের সঙ্গে প্রধানমন্ত্রী

news-image

হাজারও ব্যস্ততার মাঝেও হাতে কিছুটা সময় পেয়েই নাতি-নাতনিদের একান্ত সময় দিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার প্রধানমন্ত্রী কার্যালয়ের অফিসিয়াল ফটোগ্রাফার সুমন দাশ তার ফেসবুকে দুটি ছবি শেয়ার করে লেখেন, ‘আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে তাঁর নাতিনদের সাথে।’

এ ছবিই যেন প্রমাণ করে দেশ সেবার দায়িত্ব পালনের পাশাপাশি নিজ ঘরেও কতটা সহজে অতি সাধারণ হয়ে উঠতে পারেন তিনি।

ওই ছবি দুটির একটিতে দেখা যায়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের মাঠে প্রধানমন্ত্রীকে তাঁর নাতি-নাতনিরা টানাটানি করছেন। আরেকটিতে দেখা যায় প্রধানমন্ত্রী একটি গাছের বেদিতে বসে তাঁর নাতনির চুলে হাত বুলাচ্ছেন।

পোস্ট করার পরপরই ছবি দুটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসাসূচক বাক্য লিখে ছবি দুটি শেয়ার করতে থাকেন অনেকেই।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনও এ দুটি ছবি তার ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘আজ বিকেলে গণভবনে নাতি-নাতনিদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান লীলা ও কাইয়ূস এর সাথে শেখ হাসিনা। সাধারণে অসাধারণ আমাদের আপা …।’

এর আগে ২০১৩ সালের জুলাই মাসের শেষ দিকে ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্য রান্না ঘরে ঢুকে রান্না করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলের জন্মদিন উপলক্ষে করা প্রধানমন্ত্রীর ওই রান্নার ছবিও তখন ভাইরাল হয় ফেসবুকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর