,

পাকিস্তান মুসলিম লীগের প্রধান হচ্ছেন নওয়াজ পত্নী কুলসুম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ সম্পদ রাখার দায়ে বরখাস্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রধান হতে যাচ্ছেন তার স্ত্রী কুলসুম নওয়াজ। আদালতের রায়ে নিজ দলের প্রধানের পদেও অযোগ্য হওয়ার পরদিনই পাঞ্জাবে দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বসেন নওয়াজ। সেই বৈঠকে কুলসুমকে দলের প্রধানের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।

ক্যানসারে আক্রান্ত কুলসুম বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। দলীয় সূত্র জানা যায়, বৈঠকে নওয়াজ শরিফ মাত্র ১০ মিনিট কথা বলেছেন। বাকি সময় দলের নেতাদের কথা শুনেছেন তিনি। তবে দলীয় প্রধানের পদের জন্য কেউই নওয়াজের ছোট ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের নাম উল্লেখ করেনি।

পিএমএল-এনের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আগামী সপ্তাহে দলের নতুন প্রধানকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করবে।

গত বছর পানামা পেপারস কেলেঙ্কারিতে নওয়াজ ও তার পরিবারের সদস্যদের নাম আসে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর