,

রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোকতাদির চৌধুরী এমপি

news-image

অগ্রগতির পথে এগিয়ে যেতে হলে সুশিক্ষার বিকল্প নেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, শিক্ষার্থীদেরকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রকৃত শিক্ষা গ্রহণ করে যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। অগ্রগতির পথে এগিয়ে যেতে হলে সু-শিক্ষার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, একটি গোষ্ঠী সমাজকে অন্ধকারে রাখতে চায়। মনে রাখতে হবে তারা সমাজের শত্রু। তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। তিনি গতকাল শুক্রবার সকালে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বর গ্রামে রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আকছির এম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী এবং পাঠাগারের সম্পাদক সৌকত চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ তচ্ছন, জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান লেলিন প্রমুখ।

পরে আখাউড়ায় প্রাথমিক সমাপনি পরীক্ষা (পিএসসি) এবং জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) জিপিএ-৫ প্রাপ্ত ৪৭ জন শিক্ষার্থীকে রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর