,

সিরিয়ায় ৫ দিনে নিহত চার শতাধিক, যুদ্ধবিরতিতে রাশিয়ার অসম্মতি

news-image

গত ৫ দিনের হামলায় সিরিয়ায় ৪ শতাধিক মানুষ নিহতের ঘটনা ঘটেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ায় যুদ্ধবিরতির জন্য প্রস্তাব উত্থাপন করা হয়েছে কিন্তু রাশিয়া তাতে অসম্মতি জানিয়েছে।

সিরিয়াতে ১ মাস যুদ্ধবিরতির জন্য আবেদন করেছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কুয়েত ও সুইডেন। সিরিয়ায় ত্রাণ পৌছানো এবং অসুস্থদের চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে এ আবেদন করেছিল তারা। কিন্তু তাতে অসম্মতি জানিয়েছে ‘ভেটো’ ক্ষমতাসম্পন্ন রাশিয়া কারণ খসড়াটিতে তারা সংশোধনী চায়।

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসেলি ন্যাবেনজিয়া বৃহস্পতিবার একটি সাক্ষাতকারে বলেন, যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে তা মোটেও বাস্তবসম্মত নয়। দেশটিতে এখনও প্রচুর পরিমাণে সন্ত্রাসী অবস্থান করছে। এজন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে হবে। সিরিয়ার ব্যপারে অতিরিক্ত মাত্রায় ভুল তথ্য প্রকাশের কারণে সংবাদ মাধ্যমগুলোরও সমালোচনা করেন তিনি।

সিরিয়া সংকটের ব্যাপারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স অনতিবিলম্বে সমাধান চায়। জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিসতুরা বলেন, পূর্ব ঘৌটাতে অতিদ্রুত যুদ্ধবিরতি দরকার। টাইম, বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর