,

সৌদি আরবে সেনা পাঠানোর বিষয় পরিষ্কার করলেন পাক প্রধানমন্ত্রী

news-image

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি বলেছেন, সৌদি আরবে যেসব সেনা পাঠানো হচ্ছে তা নিতান্তই প্রশিক্ষণের জন্য; যুদ্ধ করার জন্য নয়। সৌদি আরবে সেনা পাঠানো নিয়ে যখন পাকিস্তানে সমালোচনার ঝড় উঠেছে তখন তিনি তথ্য দিলেন।

টেলিভিশন চ্যানেল এক্সপ্রেস নিউজকে দেয়া সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি জোর দিয়ে বলেছেন, “সৌদি আরবে কোনো সেনা মোতায়েন করা হচ্ছে না। সৌদি আরবে পাঠানো কোনো সেনা কারো বিরুদ্ধে হামলায়ও অংশ নেবে না।”

পাকিস্তানি সেনা (ফাইল ফটো)

গত সপ্তাহে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছিল, সৌদি আরবে নতুন করে প্রায় এক ডিভিশন সেনা পাঠানো হবে এবং এসব সেনা প্রশিক্ষণ ও উপদেষ্টামূলক কাজে অংশ নেবে। তবে পাকিস্তানের জনগণের ভেতরে এই ধারণা ছড়িয়ে পড়েছে যে, সৌদি আরবে সেনা পাঠানোর মাধ্যমে ইয়েমেন যুদ্ধে জড়িয়ে যাচ্ছে পাকিস্তান।

পাক প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে বলেছেন, “গত ৪০ বছর ধরে পাকিস্তান প্রশিক্ষণের জন্য সৌদি আরবে সেনা পাঠাচ্ছে এবং সাম্প্রতিক সিদ্ধান্ত তারই অংশ; এটা নতুন কিছু নয়।” ইয়েমেনে যুদ্ধে পাক সেনারা অংশ নেবে বলে যে ধারণা ছড়িয়ে পড়েছে তিনি তা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। আব্বাসি জানান, জাতীয় সংসদ চাইলে এ বিষয়ে বিস্তারিত সব তথ্য জানানো হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর