,

মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ আর নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর বড় ছেলে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমির শরীয়ত মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ।

মাওলানা আহমাদুল্লাহ আশরাফ ২০১৪ সালের মার্চ থেকে অসুস্থ হয়ে বিছানায় শায়িত ছিলেন। জটিল ডায়েবেটিস ও প্রচণ্ড শ্বাসকষ্টসহ জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৮৭ সালের ৭ মে হাফেজ্জী হুজুরের ইন্তেকালের পর খেলাফত আন্দোলনের দায়িত্ব ভার গ্রহণ করেন মাওলানা ক্বারী শাহ আহমাদুল্লাহ আশরাফ। একটানা ২৭ বছর আমিরের দায়িত্ব পালন করেন । পরে তিনি পর পর কয়েক বার স্ট্রোকে আক্রান্ত হলে খেলাফত আন্দোলনের দায়িত্ব ভার তার ছোট ভাই ক্বারী আল্লামা শাহ আতাউল্লাহকে বুঝিয়ে দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর