,

আমেরিকা কথা না রাখায় পরমাণু সমঝোতায় লাভ হয়নি : ইরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা কথা না রাখায় পরমাণু সমঝোতার মাধ্যমে তেহরান লাভবান হতে পারেনি। এ পরিস্থিতি অব্যাহত থাকলে ইরান এ সমঝোতা থেকে সরে আসবে বলে জানিয়েছেন।

ব্রিটেনে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে তিনি এসব কথা বলেছেন।

আরাকচি বলেন, পরমাণু সমঝোতার সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি, সিরিয়া ও ইয়েমেন সংকটের কোনো সম্পর্ক নেই। এসব বিষয় সামনে এনে সমঝোতা বাস্তবায়নকে জটিল করা হচ্ছে।

তিনি বলেন, ইরান কখনোই পরমাণু অস্ত্র বানাতে চায় নি এবং এখনও এ ধরনের কোনো ইচ্ছে নেই। ইরান প্রথম থেকেই পরমাণু সমঝোতা মেনে চললেও আমেরিকা তা লঙ্ঘন করছে বলে তিনি জানান।

মধ্যপ্রাচ্যের চলমান সংকট প্রসঙ্গে ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামরিক উপায়ে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হবে না। ইরান এ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে সমস্যা সমাধানে নিজেদের সদিচ্ছা তুলে ধরেছে বলে তিনি জানান। আব্বাস আরাকচি বর্তমানে ব্রিটেন সফর করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর