,

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে খেলবেন না ভারতের সিনিয়র ক্রিকেটাররা!

news-image

দক্ষিণ আফ্রিকা সফরের ক্লান্তি কাটিয়ে উঠতে ভারতীয় ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে ইঙ্গিত দিয়েছেন দেশটির জাতীয় দলের নির্বাচকরা। যার ফলে শ্রীলঙ্কায় ৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টি-২০ সিরিজে ভারতের বিরাট কোহলি, রোহিত শর্মা ও শেখর ধাওয়ানসহ সিনিয়র খেলোয়াড়দের নাও দেখা যেতে পারে।

আগামী বছর ইংল্যাল্ডের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের চোট থেকে মুক্ত রাখতে পর্যাপ্ত বিশ্রাম দিতে চান নির্বাচকরা। তাছাড়া টানা ক্রিকেট খেলার ধকলের বিষয়টাও মাথায় থাকছে তাদের। বিশেষ করে তিন ফরমেটেই যে সব সিনিয়র ক্রিকেটার জাতীয় দলের প্রতিনিধিত্ব করে থাকেন, তাদের ক্রিকেট থেকে সাময়িক বিরতির প্রয়োজন আছে বলেই মনে করেন নির্বাচকরা।

আগামী এপ্রিলে যেহেতু ভারতীয় দলের সব সদস্যই নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে ব্যস্ত হয়ে পড়বেন, তাই দক্ষিণ আফ্রিকা সফরের পর মাঝের সময়টায় বেশ কয়েকজন তারকাকে বিশ্রাম দেওয়া হতে পারে বলেই ধারণা ভারতীয় বোর্ডের।

‘নিদাহাস ট্রফির’ ত্রিদেশীয় এই সিরিজে শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে অংশ নেবে ভারত। তবে এই টুর্নামেন্ট তেমন একটা গুরুত্বপূর্ণ মনে করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই রিজার্ভ বেঞ্চে থাকা খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে শ্রীলঙ্কায় পাঠাবে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। – ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর