,

চলে গেলেন বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু

news-image

ডেস্ক রিপোর্ট: খ্যাতিমান সুরকার ও সঙ্গীত পরিচালক আলী আকবর রুপু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বাংলাদেশ টেলিভিশনের অতি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র অনেকগুলো জনপ্রিয় গানের সুর ও সংগীতের পেছনের মানুষটি তিনি।

আজ বেলা ১২টা ৪০ মিনিটে দিকে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। এ খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কিডনি, স্ট্রোক এবং হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। জীবন-মৃত্যুর মাঝামাঝি অবস্থান করছিলেন। অবশেষে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন।

শুধু ‘ইত্যাদি’ নয়, দেশের অনেক খ্যাতিমান শিল্পী ও অনেক নবাগত শিল্পীর গান তিনি সুর করেছেন। এর আগে বিক্রমপুর জন্ম নেওয়া এই মানুষটি ১৯৮৩ সালে ‘উইন্ডস’ নামক একটি ব্যান্ডের সাথে ছিলেন।

সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ইউনাইটেড হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করানো হয়। পরে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হলেও আবারো আইসিইউতে নিতে হয়েছে। তার আগে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর