,

শাকিব-শ্রাবন্তীর নতুন ছবি ‘ভাইজান এলো রে’

news-image

আবারো সিনে পর্দায় জুটি বাঁধছেন শাকিব খান ও কলকাতার শ্রাবন্তী চ্যাটার্জি। তাদের নতুন সিনেমার নাম ‘ভাইজান এলো রে’।

সিনেমাটি পরিচালনা করছেন জয়দীপ মুখার্জি। একই পরিচালকের নির্দেশনায় ২০১৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব-শ্রাবন্তীর যৌথ প্রযোজনার ‘শিকারি’। সিনেমাটি বক্স অফিসে দারুণভাবে সফল হয়।

প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে থাকছে সেই এসকে মুভিজ। তবে সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মিত হবে কি-না জানা যায়নি।

বুধবার কলকাতায় এসকে মুভিজের অফিসে পূজার মাধ্যমে ‘ভাইজান এলো রে’র মহরত অনুষ্ঠিত হয়। তবে উপস্থিত ছিলেন না শাকিব।

পরিচালক জানান, আবারো চমক দেখাবে শাকিব ও শ্রাবন্তী জুটি। শিগগিরই শুটিং ফ্লোরে যাবে সিনেমাটি। দৃশ্যায়ন হবে বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ড। মুক্তি পাবে ঈদুল ফিতরে।

সিনেমাটিতে ভারতের রজতাভ দত্ত, বাংলাদেশের শাহেদ আলীসহ দুই দেশের অভিনয়শিল্পীরা হাজির থাকবেন।

‘শিকারি’ মুক্তির পরপরই জুটি হিসেবে শাকিব-শ্রাবন্তীর চাহিদা বাড়ে। যদিও এরপর তাদের আর কোনো সিনেমায় দেখা যায়নি। মাঝে ‘বয়ফ্রেন্ড’ নামের একটি সিনেমায় দুই তারকার যুক্ত হওয়ার গুজব শোনা যায়। পরে তা আর খবরে পরিণত হয়নি।

শাকিব বর্তমানে ভারত-বাংলাদেশের একাধিক প্রজেক্টের সঙ্গে যুক্ত আছেন। অন্যদিকে বাংলাদেশের একক প্রযোজনার সিনেমা ‘যদি একদিন’-এ তাহসানের বিপরীতে অভিনয় করছেন শ্রাবন্তী।

ডব্লিউএস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর