,

এপ্রিলে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াবে

news-image

চলতি বছরের এপ্রিল মাসে তাপমাত্র ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এসময় দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট থেকে জানা গেছে, এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপের সৃষ্টি হয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এ মাসের দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং অন্যত্র ১ থেকে ২টি মাঝারি (৩৮ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাবে।

অন্যদিকে মার্চের শেষ থেকে এপ্রিলের মধ্যভাগ জুড়ে তীব্র কালবৈশাখী এবং বজ্রঝড়ের আশঙ্কার কথাও পূর্বাভাসে বলা হয়েছে। মূলত মার্চের শেষের দিক থেকেই ব্যারোমিটারের পারদ ওপরে ওঠতে থাকবে। এমাসেই তাপমাত্রা বেড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কুষ্টিয়া, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও পড়তে পারে হালকা কুয়াশা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর