,

একুশের প্রথম প্রহরে বাগেরহাট শহীদ মিনারে মানুষের ঢল

news-image

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ঢল নামে জেলার সর্বস্তরের জনগনের।

মঙ্গলবার  দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে বাগেরহাট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য, জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহীদ মিনারে এসে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

এর আগে রাত ১১টা থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের বিভিন্ন দফতর, বাগেরহাট প্রেসক্লাব জাতীয় সাংবাদিক সংস্হা.বাগেরহাট ইয়ুথ জার্নালিস্টস ফোরাম,বাগেরহাট অনলাইন রিপোর্টাস ইউনিটি.দৈনিক আমাদের অর্থনীতি.দক্ষিণাঞ্চল অনলাইন  সাংবাদিক ফোরাম.বাংলাদেশ অনলাইন ইয়াং সাংবাদিক ফোরাম.দৈনিক শিক্ষা, জয় বাংলাভিশন,ওয়ার্ল্ডপ্রেস২৪.কম.ব্যাংক-বিমা, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠন ফুল নিয়ে উপস্থিত হতে থাকেন শহীদ মিনার চত্ত্বরে।

রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনতার উপস্থিতি।থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের বিভিন্ন দপ্তর, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠন র‌্যালি নিয়ে উপস্থিত হন শহরের থানা রোডস্থ শহীদ মিনার চত্ত্বরে।চলতে থাকে দেশাত্মবোধক গান ও আবৃত্তি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর