,

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় ৫২এর ভাষা শহীদদের স্মরন

news-image

পাপন সরকার শুভ্র,রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগর ও আশেপাশের  উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যদায় পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়, কলেজ ও সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা দোয়া মাহফিল।

২১শে ফেব্রুয়ারি সকালে প্রভাতফেরি নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, বিভিন্ন প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে বায়ান্নোর মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

এর আগে একুশের প্রথম প্রহরে রাজশাহী নগরীর শহীদ মিনারগুলোতে নামে জনতার ঢল।
রাজশাহী কলেজ শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পার্ঘ অর্পণ করেন
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা।

একই সময় রাজশাহী নগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে
পুস্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক
ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এ সময় তার সঙ্গে ওয়ার্কাস পার্টির মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এন্তাজুল হক বাবু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ ছাড়া রাজশাহীর প্রতিটি উপজেলা এবং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতেও মাতৃভাষা দিবস পালিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর