,

আবারও ছবি থেকে অরিজিতের গান বাদ দিলেন সালমান

news-image

বিনোদন ডেস্ক : ২০১৪ সালে স্টার গ্লিটস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিরোধের শুরু। আজও সেটি ভুলতে পারেননি বলিউড সুপারস্টার সালমান খান। ওই অনুষ্ঠানে ‘আশিকি টু’ ছবির ‘তুম হি হো’ গানের জন্য সেরা গায়কের পুরস্কার নিতে মঞ্চে এসেছিলেন অরিজিৎ। একটু দেরি করে আসায় অনুষ্ঠানের উপস্থাপক সালমান তাকে বলেছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন? উত্তরে জনপ্রিয় এই গায়ক বলেন, ‘আপনারা তো আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।’

এই কথাটিকে বেশ অপমান হিসেবে নিয়েছেন সালমান খান। এরপর সে নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। সালমান খান অভিনীত ‘সুলতান’ ছবির ‘জাগ ঘুমেয়া’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন অরিজিৎ। সেটি সরিয়ে দেন সল্লু। তিনি গানটি রাহাত ফাতেহ আলি খানকে দিয়ে গাইয়েছিলেন।

এরপর মনে কষ্ট নিয়ে এক চিঠিতে অরিজিৎ দু:খ প্রকাশ করেছিলেন সালমান খানের কাছে। কিন্তু তাতেও মন গলেনি নায়কের। সম্প্রতি অরিজিতের গাওয়া আরও একটি গান তার ছবি থেকে বাদ দিয়েছেন তিনি।

চাকরি তোলেটি পরিচালিত ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ ছবির জন্য ‘ইশতেহার’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন অরিজিৎ সিং। কিন্তু সেটি ডিলিট করে রাহাত ফাতেহ আলি খানকে দিয়ে গানটি গাইতে বাধ করেছেন সালমান।

এই ছবিটিতে বোমান ইরানি, করণ জোহর, রিতেশ দেশমুখ, রানা ডাগ্গুবাতি, দিলজিৎ দোশাঞ্জ, সোনাক্ষী সিনহাসহ অনেক তারকা অভিনয় করেছেন। এখানে অতিথি চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার সালমান খানকে। আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর