,

‘কমিশনের একার পক্ষে দুর্নীতি নির্মূল সম্ভব নয়’

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, মহান ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতার লাল সূর্য উদিত হয়। এই মহান ভাষা শহীদরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা সবাই যদি মানুষের কল্যাণ, ভাষা এবং ভাগ্যোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করি, তবেই তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করা হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদেরও আত্মত্যাগের প্রয়োজন রয়েছে।

আজ বুধবার সকালো দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে দুদক তিনি বলেন, কমিশনের কাছে জাতির প্রত্যাশা সঙ্গত কারণে বেড়েছে। এই প্রত্যাশা কাঙ্ক্ষিত মাত্রায় পূরণ করতে না পারলেও কমিশন দুর্নীতি দমন ও প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, কমিশনের একার পক্ষে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। বিভাজিত নয় সম্মিলিতভাবে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। সবাই ঐক্যবদ্ধ হলেই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নসহ সকল উন্নয়ন সম্ভব।

এ সময় দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব ড. মো. শামসুল আরেফিনসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর