রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুপার-৩০’ ছবির শ্যুটিং: পাপড় বিক্রি করছেন হৃত্বিক

news-image

ভারতের রাজস্থানের জয়পুরে রাস্তায় ঘুরে ঘুরে পাপড় বিক্রি করতে দেখা গেল বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনকে। তবে এরমধ্যে অন্য কোনও কারণ নেই, ‘সুপার-৩০’ ছবির শ্যুটিং চলছে। সেই শ্যুটিংয়ের অংশ হিসেবেই পাপড় বিক্রি করলেন হৃত্বিক। চরিত্রের মধ্যে এতটাই ঢুকে গিয়েছিলেন হৃত্বিক এবং মেকআপ ছিল এতটাই সাধারণ যে, পথচলতি সাধারণ মানুষ কেউ সেভাবে তাকে চিনতেই পারেনি।

তবে এর আগেও নিজের ছবির চরিত্রের সঙ্গে একেবারে একান্তভাবে মিশে যেতে দেখা গিয়েছে হৃত্বিককে। ‘কই মিল গয়া’ ছবিতে এক অটিসমে আক্রান্ত বাচ্চার চরিত্রে অভিনয় করেছিলেন হৃত্বিক। ‘কাবিল’-এ তাকে অন্ধ মানুষের চরিত্রে দেখা গিয়েছে।

মাত্র দিন কয়েক আগেই ‘সুপার-৩০’ ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসে। ছবিতে গণিতবিদ আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করছেন হৃত্বিক। সেখানে হৃত্বিকের চেহারা দেখে, সকল দর্শকই চমকে গিয়েছিলেন। এবার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

বর্তমানে যে ছবিটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে, সেখানে ৪৪ বছর বয়সি অভিনেতা একটি পুরনো, নোঙরা জামা পরে পাপড় বিক্রি করছেন। গায়ে গামছা দেওয়া এবং গালে দাড়িও রয়েছে হৃত্বিকের। গত ২২ জানুয়ারি, এই ছবির শ্যুটিং মুম্বইয়ে শুরু হয়। তারপর বারাণসীতে ছবির একপ্রস্থ শ্যুট হয়ে যায়। ছবিটি আগামী বছর জানুয়ারির ২৬ তারিখ পর্দায় মুক্তি পাবে। সূত্র: এবিপি আনন্দ

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ