,

নওগাঁয় ওভারব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা ৪ যাত্রী নিহত

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রানীনগরে ওভারব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা চার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁ জেলার সাপাহার থানার মালিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আমিনুল ইসলাম (৩০),দিনাজপুর চিরিরবন্দর থানার বড় হাশিমপুর ডাক্তার পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (১৯), পার্বতীপুর থানার চৈতাপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মনিরুজ্জামান (২২) এবং পঞ্চগড় জেলার বোদা থানার তিতোপাড়া গ্রামের রমজান আলীর ছেলে আপেল মাহমুদ (২৬)।

সান্তাহার জিআরপি থানার এসআই মতিউর রহমান বলেন, নিহতরা সবাই ঢাকার পোশাক শ্রমিক। আগামী তিন দিন ছুটি থাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে তারা গ্রামের বাড়ি ফিরছিলেন। বুধবার রাত ৩টার দিকে ট্রেন নওগাঁর রানীননগর স্টেশনে অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা চার যাত্রী ওভারব্রিজে ধাক্কা লেগে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর