,

বিচ্ছেদ পরবর্তী প্রেম নিয়ে যা বললেন মালাইকা!

news-image

বিনোদন ডেস্ক : মালাইকা অরোরা। বলিউডে ‘মুন্নি বদনাম হোয়ি’ আইটেম গান দিয়ে ভক্তদের নজর কাড়েন। কিছুদিন আগেও তার নামের পাশে ‘খান’ শব্দটি ছিল। কিন্তু দীর্ঘ দেড় যুগের দাম্পত্য জীবনের ইতি ঘটিয়ে গত বছরেই বিচ্ছেদের সুর বেজে উঠে আরবাজ খান ও মালাইকা অরোরার মধ্যে। এরপর থেকেই তাকে ঘিরে বলিপাড়ায় চাউর হয় প্রেমের গুঞ্জন।

শোনা যায়, অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেম করছেন মালাইকা। শুধু তাই নয়, মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ মালিকের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন ওঠে। তাই ভক্তদের মনে প্রশ্ন, মালাইকা কি সত্যিই প্রেম করছেন?

সম্প্রতি বোন অমৃতা আরোরাকে নিয়ে নেহা ধুপিয়ার ‘বিএফএফ উইথ ভোগ’ টক শোয়ে হাজির হয়েছিলেন মালাইকা। সেখানে তার প্রেম নিয়ে কথা বলেছেন তিনি।

এ অভিনেত্রী জানিয়েছেন, প্রেম করছেন না বরং বর্তমানে একাই রয়েছেন। অনুষ্ঠানের সঞ্চালক নেহা মালাইকাকে প্রশ্ন করেন, শেষ কবে তিনি ‘সিঙ্গেল’ ছিলেন। জবাবে মালাইকা বলেন, ‘এখনই’।

বলিউডে আইটেম কন্যা হিসেবেই বেশি জনপ্রিয় মালাইকা আরোরা খান। দাবাং সিনেমার ‘মুন্নি বদনাম হোয়ি’ গানের তালে নেচে বেশ দর্শকপ্রিয় হয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে, দাবাং-থ্রি সিনেমাতেও দেখা যেতে পারে তাকে। এ ছাড়া ফ্যাশন আইকন হিসেবেও তার পরিচিতি রয়েছে ইন্ডাস্ট্রিতে। প্রায়ই বিভিন্ন ফ্যাশন শোয়ের রানওয়েতে দেখা যায় তাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর