,

প্রকাশ্যে বিরাট-আনুশকার ঘনিষ্ঠ মুহূর্ত, তোলপাড় সোশ্যাল মিডিয়া!

news-image

বাইশ গজে ব্যাট হাতে নামলেই শিরোনামে থাকেন বিরাট। ডিসেম্বরে বিয়ে করার পর থেকেই বাইশ গজের বাইরেও আলোচনায় তিনি। কারণ তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

এবার আনুশকাকে উদ্দেশ্য করে বিরাটের ইনস্টাগ্রাম পোস্ট ঝড় তুলে দিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। মঙ্গলবার দুপুরে বিরাটের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, প্রেমিক-যুগল পরস্পর আলিঙ্গনাবদ্ধ অবস্থায়। ব্যাকগ্রাউন্ডের দেওয়ালে দেখা যাচ্ছে অন্য এক কাপলের গ্রাফিত্তি চুম্বনরত অবস্থায়।

নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে ‘দ্য কিস’ বিশ্বের বিখ্যাত গ্রাফিত্তিগুলোর মধ্যে অন্যতম। মার্কিন নাবিক ও নার্সের যে চুম্বনের দৃশ্য অমরত্ব লাভ করেছে ‘দ্য কিস’ ছবিতে। সেই ছবিকে সাক্ষী রেখেই বিরাট-আনুশকার মায়াবী দৃশ্য।

কোনও সন্দেহ নেই, সামনের যুগল বিরাট-আনুশকাই! যদিও তাদের মুখ স্পষ্ট নয়। এই ছবি পোস্ট করেই বিরাটের ক্যাপশন, ‘‘আমার এক এবং একমাত্র…’’ ক্যাপশনের শেষে রয়েছে ভালোবাসার সাইন।

শেষবার বিরাট-আনুশকাকে দেখা গিয়েছিল এক সেলফিতে। হনিমুনের পরে। বর্তমানে দুই তারকা নিজেদের পেশাদারি জগতে ব্যস্ত। এরমধ্যে পেরিয়ে গিয়েছে ভ্যালেন্টাইন্স সপ্তাহ। হাজার হাজার মাইল পেরিয়ে বিরাট নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ছবি পোস্ট করে আসলে প্রকাশ্যেই ছুঁয়ে ফেললেন নতুন বউয়ের সলজ্জ ঠোঁট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর