,

সানির গোপন কথা জানালেন মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্রের প্রিয় জুটি ও সফল তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। তাঁদের নিয়ে দর্শক আগ্রহের শেষ নেই। যদিও একে অপরের বিষয়ে শুধু প্রশংসাই করেছেন, কিন্তু সম্প্রতি সানির কিছু গোপন খবর জানালেন মৌসুমী। ‘রানী গুঁড়া মসলা’র শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন তাঁরা। সম্প্রতি শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার সময় সানিকে নিয়ে কথা বলেন মৌসুমী।

মৌসুমী বলেন, ‘মসলার বিষয়ে সানি সাহেব একটু বেশি চুজি। এ নিয়ে সানীর কিছু গোপন কথা আছে, যা অনেকেই জানে না। সে কিন্তু সব সময় গ্রাম থেকে মসলা নিয়ে আসে, নিজে পছন্দ করে কাঁচা মসলা নিয়ে আসে, তারপর এগুলো শুকিয়ে নিজে দোকানে নিয়ে যায় ভাঙানোর জন্য, এমনকি মাঝেমধ্যে মেশিন বাসায় নিয়ে আসে, নিজে দাঁড়িয়ে থেকে ভাঙায়। শুধু মসলা নয়, সরিষার তেলটাও নিজে ভাঙিয়ে ব্যবহার করে।’

মৌসুমী আরো বলেন, ‘আমরা বাসায় কোনো কোম্পানির প্যাকেটজাত মসলা ব্যবহার করি না। গন্ধটা পছন্দ হয় না, কারণ এসব মসলায় বাড়তি গন্ধ যুক্ত করা হয়, তবে এ কোম্পানির মালিক মোহাম্মদ বশির সাহেবের সঙ্গে যেদিন মিটিং হলো, সেদিন আমার কাছে মনে হয়েছে ভালো একটি পণ্য তারা বাজারে এনেছেন এবং আমি চুক্তিবদ্ধ হওয়ার আগে এই পণ্যের গুণগত মান নিয়েও আমি জেনেছি। আশা করি, এই পণ্য দিয়ে আমরাও বাসায় রান্না করতে পারব।’

ওমর সানি বলেন, ‘খাবার বিষয়টি একটু সেনসিটিভ, যে কারণে আমাদের হাত ধরে যে পণ্যটি মানুষের কাছে পৌঁছাবে, সেটি অবশ্যই ভালো মানের হতে হবে। আমি এই কোম্পানির মালিকের সঙ্গে কথা বলেছি, তিনিও এই বিষয়টিতে সিরিয়াস। আর মৌসুমীর বিষয়ে বলতে চাই, সে এর আগে যে কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছে, সেটাতেই সোনা ফলেছে। আশা করি এই মসলাও অনেক দূর এগিয়ে যাবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর