,

ভারতের স্টেজ শো নিয়ে যা বললেন বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : গতকাল মঙ্গলবার থেকে এফডিসিতে শুরু হয়েছে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং। শুটিংয়ে অংশ নিচ্ছেন নায়িকা শবনম বুবলী। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ায় ‘সুপার হিরো’ ছবির শুটিং শেষে ঢাকায় ফিরেছেন। এর আগে ভারতে দুটি স্টেজ শোতে অংশগ্রহণ করেন তিনি। বুবলী আজ মঙ্গলবার কথা বলেন এই প্রতিবেদকের সঙ্গে।

প্রশ্ন : ভারতে স্টেজ শো কেমন হলো?

শবনম বুবলী : আমরা কাছে অনেক ভালো লেগেছে। আমাদের অনেক সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সামনে-পেছনে গাড়ির বহর ছিল, স্টেজ শোতে অনেক দর্শক ছিল। খুব সুন্দর একটা পরিবেশে অনুষ্ঠান করতে পেরে ভালো লেগেছে।

প্রশ্ন : এমন শোতে অংশ নিলে বাংলাদেশের কী লাভ?

বুবলী : আমি কিন্তু এখনো কোনো যৌথ প্রযোজনার ছবিতে কাজ করিনি। যে কয়েকটা কাজ করেছি, তা একেবারেই বাংলাদেশের ছবি। তারপরও আমাকে তাঁরা চেনেন।

কীভাবে চেনেন? বাংলাদেশের শিল্পী হিসেবে চেনেন। আবার আমরা যে শো করতে গিয়েছি, তা বাংলাদেশের শিল্পী হিসেবেই সেখানে প্রচার করা হয়েছে। তার মানে আমরা তো সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি। শুধু তাই নয়, তারা কিন্তু আমাদের ছবি দেখেন, যেমন দর্শক সারি থেকে ডায়ালগ ডায়ালগ বলে চিৎকার করছিলেন, তখন আমি ‘রংবাজ’ ছবির শেষের কিছু ডায়ালগ বললাম, দর্শকও আমার সঙ্গে ডায়ালগ ডেলিভারি দিল। সেটা ছিল আমার জন্য অনেক আনন্দের। তার মানে তারা আমাদের ছবিও দেখেন।

প্রশ্ন : বাংলাদেশে স্টেজ শোতে অংশগ্রহণ করেন না কেন?

বুবলী : আসলে ভারতের এমন শোগুলোতে সাধারণত সেখানকার তারকা শিল্পীরা অংশগ্রহণ করেন। ঋতুপর্ণা দিদি, জিৎ, দেবসহ আরো সিনিয়র শিল্পী সেখানে শো করে থাকেন। কিন্তু আমার মনে হয়, এই কালচারটা আমাদের দেশে নেই। বাংলাদেশে যদি এমন শো করতে পারতাম, তা হলে দর্শকের সঙ্গে আমাদের আরেকটু বেশি বোঝাপড়া হতো। তাঁরা আমাদের কাছে পেতেন, আমরাও দর্শকের সঙ্গে সরাসরি পারফর্ম করতে পারতাম। অবশ্যই বাংলাদেশে শো করতে চাই। তার আগে শো করার মতো পরিবেশ চাই। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর