,

প্রথম প্রহরেই শহিদ মিনারে মানুষের ঢল

news-image

নিজস্ব প্রতিবেদক : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে সবস্তরের মানুষের ঢল নেমেছে।

বুধবার প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পরই শহিদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

আগে থেকেই নীলক্ষেত, আজিমপুর ও পলাশী মোড় হয়ে শহিদ মিনারের দিকে মানুষের ঢল নামে। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষ ভাষা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ছাড়াও নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুরাও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন।
এর আগে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মন্ত্রিপরিষদের সদস্য এবং দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতৃবৃন্দ, সংসদের বিরোধীদল এবং বিভিন্ন দেশের কূটনীতিক শ্রদ্ধা নিবেদন করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর