,

পিএসএলে যাচ্ছেন রিয়াদ-মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) খেলতে দুবাই যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও দুবাই যাচ্ছেন। তিনি খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে।

মঙ্গলবার রাত পৌনে ১টায় একই ফ্লাইটে তারা ঢাকা ছাড়বেন।

২২ ফেব্রুয়ারি পেশোয়ার-মুলতান ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে পিএসএল। পরের দিন রিয়াদের কোয়েটা খেলবে করাচির বিপক্ষে।

রিয়াদ ও মুস্তাফিজ দুইজনই জাতীয় দলের হয়ে নিহদাস কাপ খেলতে দুবাই থেকে সরাসরি শ্রীলংকা চলে যাবেন। কলম্বোতে তারা দলের সঙ্গে যোগ দেবেন।

৬ মার্চ কলম্বোতে শুরু হবে তিন জাতি নিহদাস টি২০ টুর্নামেন্টে। স্বাগতিক শ্রীলংকা ও বাংলাদেশের সঙ্গে টুর্নামেন্টের অন্য দল ভারত। ১৮ মার্চ পর্যন্ত চলবে ত্রিদেশীয় সিরিজ। ওই টুর্নামেন্ট শেষে আবার দুবাই ফিরে যেতে পারেন রিয়াদ ও মুস্তাফিজ। সেটা অবশ্য নির্ভর করছে পিএসএলে তাদের দল কেমন অবস্থানে থাকে সেটার ওপর।

১৮ মার্চ থেকে পিএসএলে নক আউট শুরু হবে। তাই যদি তাদের দল নক আউটে খেলার যোগ্যতা অর্জন করে তাহলে তারা দুবাই যেতে পারেন। না হলে প্রিমিয়ার লীগে খেলবেন তারা।

পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসান এবং তামিম ইকবালের। চোটের কারণে সাকিব অবশ্য যেতে পারছেন না। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পড়া সাকিবের মাঠে ফিরতে আরও সপ্তাহখানেক লাগবে। তামিমেরও চোট আছে। তাই তার যাওয়াটাও অনিশ্চিত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর