,

মিয়ানমারে ফসলের গুদাম তৈরি করে দেবে ইসরাইল

news-image

মিয়ানমারের মান্দালে এলাকায় কৃষকদের ফসল সংরক্ষণের জন্য এক বছরের মধ্যে গুদাম তৈরি করে দেয়ার ব্যাপারে সরকারের সাথে আলোচনা করছে একটি ইসরাইলি কোম্পানি।

ওজ অ্যাগ্রিবিজনেস প্রজেক্টস অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান কৃষিবিদ আভরি বার জুর মিয়ানমার টাইমসকে বলেন যে, স্থানীয় সহায়তায় ১০ থেকে ২০ মিলিয়ন ডলার ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে।

তিনি বলেন, স্থানীয় কৃষকদের ফসল সংগ্রহ পরবর্তী প্রযুক্তির অভাব রয়েছে, যেমন তিলের বীজ সংরক্ষণ করা যেটা তারা ফসল তোলার পরপরই বিক্রি করে দেয়, যে কারণে অনেক সময় তারা ভাল দাম পায় না।

তিনি বলেন, “কৃষকদের সাহায্য করার জন্য খামার অবকাঠামো দরকার। যদি তারা ফসল সংগ্রহ পরবর্তী কৌশল সম্পর্কে জানতে পারে, তাহলে তারা তাদের পণ্য কয়েক মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে এবং যখন উপযুক্ত দাম পাওয়া যাবে, তখন বিক্রি করতে পারবে।

আভরি বার জুর বলেন, কৃষি শিল্প গড়ে তুলতে এবং এটাকে আরও লাভজনক করতে হলে সরকারী ও বেসরকারী বিনিয়োগের প্রয়োজন হবে।

তিনি আরও বলেন, “প্রথমে কৃষকদের তাদের পণ্যকে আরও মানসম্মত করে তুলতে হবে, যাতে তারা চীন, সিঙ্গাপুর অথবা অন্যান্য বাজার থেকে ভাল দাম পায়।”

তিনি বলেন, মিয়ানমারের জনসংখ্যার ৬০ শতাংশেরও বেশি কৃষিকাজে জড়িত কিন্তু তারা দেশের জিডিপিতে তাদের অবদান মাত্র ৩৫ শতাংশ। মিয়ানমারের কৃষিপণ্যের উৎপাদন ও মান দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নিম্নমানের।

ইয়াঙ্গুনে ইসরাইলি দূতাবাসতের ডেপুটি প্রধান নির বালজাম বলেন, কৃষির উন্নয়নের জন্য মিয়ানমার ও ইসরাইলের সরকারী ও বেসরকারী পর্যায়ে সহযোগিতার ভালো সম্ভাবনা রয়েছে।

সূত্র : সাউথ এশিয়ান মনিটর

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর