,

‘বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী সারাহ বেগম কবরী বলেছেন, বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের আন্দোলনে বাংলার জনগণ সাড়া দেয়নি।

মঙ্গলবার ঢাকা সঙ্গীত একাডেমির উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কবরী বলেন, বর্তমান সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেনি বা তাকে সাজাও দেয়নি। আদালত তাকে সাজা দিয়েছে। এখানে সরকারের কোনো হাত ছিল না।

জনপ্রিয়তা যাচাইয়ের জন্য আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ কোনো সন্ত্রাসী রাজনৈতিক দলকে ভোট দেবে না। বিএনপি হচ্ছে একটি সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন। এই দলটির জন্মই হয়েছিল অবৈধভাবে।

অধ্যক্ষ মো. সুজাউল করিম চৌধুরী বাবুলের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা মোবারক আলী শিকদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন