,

শ্রাবন্তীর হাতে কী দেখছেন তাহসান?

news-image

বিনোদন প্রতিবেদক : দুই হাত পেতে বসে আছেন শ্রাবন্তী। তার পাশেই তাহসান। তিনি শ্রাবন্তীর হাতের রেখায় নিজের আঙুল দিয়ে কিছু একটা বলার চেষ্টা করছেন। ঠিক যেভাবে জ্যোতিষী ভাগ্য গণনা করে। এই রমণীও মনোযোগ দিয়ে তাহসানের কথা বোঝার চেষ্টা করছেন।

এমনই একটি স্থিরচিত্র সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়ার শেয়ার করেছেন পরিচালক মোস্তফা কামাল রাজ। এটি তার পরিচালিত ‘যদি একদিন’ চলচ্চিত্রের একটি দৃশ্য।

সম্প্রতি ছবিটির শ্যুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসেন কলকাতার লাস্যময়ী নায়িকা শ্রাবন্তী। তখনই তাহসানের সঙ্গে ক্যামেরাবন্দি হন তিনি। প্রথম ধাপের শ্যুটিং শেষ করে সোমবার ঢাকা ছাড়েন ‘শিকারি’ খ্যাত এই অভিনেত্রী। মার্চে আবারও ‘যদি একদিন’-এর ক্যামেরার সামনে দাঁড়াবেন শ্রাবন্তী।

স্থিরচিত্রটি নিয়ে পরিচালক রাজ ফেসবুকে লেখেন, কেমন লাগছে ফয়সালের সঙ্গে অরিত্রী? আমার ছবির জুটি। এই ছবিটিতে তাহসান ভাইয়ের নাম ফয়সাল। আর শ্রাবন্তীর নাম অরিত্রী। তাদের কেমিস্ট্রি ধীরে ধীরে সাজাচ্ছি। পুরো সাজানো হয়ে গেলেই সিনেমা হলে আসার আহ্বান জানাবো সবাইকে। সঙ্গে অভিনেতা তাসকিনের কেমিস্ট্রিও থাকবে বোনাস।

এবার ঢাকায় এসে তাহসানের সঙ্গে একদিন শ্যুটিং করার সুযোগ পেয়েছেন ওপারের অভিনেত্রী শ্রাবন্তী। শ্যুটিংয়ে ছিলেন না ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন। তবে মার্চে তাহসান খান ও তাসকিন রহমানের সঙ্গে শ্যুটিং ফ্লোরে দাঁড়াবেন তিনি। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর