,

খালেদা জিয়ার আপিল বৃহস্পতিবারের কার্যতালিকায়

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির মামলায় সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের গ্রহণযোগ্যতা শুনানির জন্য বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) হাইকোর্টের কার্যতালিকায় থাকবে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আপিল আবেদন উপস্থাপনের পর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এ আবেদনটি উপস্থাপন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন।

এসময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

জয়নুল আবেদিন আপিল আবেদন উপস্থাপনের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আমরা এতো বড় রায় এখনো পড়ে দেখতে পারিনি, এখনো প্রস্তুতি নিতে পারিনি। কি সব যুক্তিতে ওনারা আপিল করেছেন সেটাও আমরা এখনো পাইনি। এরপর আদালত রাষ্ট্রপক্ষকে আপিলের অনুলিপি সরবরাহ করতে খালেদার আইনজীবীদের নির্দেশ দেন।

বিকেলে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ২৫টি যুক্তিতে ১২২৩ পৃষ্ঠার এ আপিল (আপিল নং ১৬৭৬/২০১৮) দায়ের করেন। আপিলের ফাইলিং আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আবদুর রেজাক খানের নামও রয়েছে। আপিলের যুক্তিতে খালেদা জিয়ার পক্ষে খালাসের আবেদন করা হয়েছে।

এর আগে সকালে খালেদা জিয়ার আপিলের প্রস্তুতি নিয়ে এবং কোন কোর্টে যাবেন সে বিষয় নির্ধারণে দু’দফায় বৈঠক করেছেন তার জ্যেষ্ঠ আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় প্রথম দফায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন আইনজীবীরা। বিরতি দিয়ে দুপুর ১টার পর ফের তারা বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১