,

নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ নামের একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতি-দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আজ ১২ দিন হতে চলল নাজিমউদ্দিন রোডের কারাগারে দেশনেত্রীকে অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করে রাখা হয়েছে।

বিএনপি এ নেতা বলেন, অবৈধ অনৈতিক সরকার তাদের সুদূর প্রসারি আকাঙ্কা বাস্তবায়নের জন্য তাকে (খালেদা) রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। বিএনপি-খালেদা জিয়া-২০ দল যাতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে- সেই চক্রান্ত চলছে। তাদের এই চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না। তাহলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সবাইকে রাস্তায় নেমে আসতে হবে- গণঅভ্যুত্থানের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্ব আরো বক্তব্য দেন, পরিষদের সদস্য সচিব ডা. এজেডএম জাহিদ হোসেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী