,

সিরিয়ায় সেনা হামলায় নিহত ৭৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে বিদ্রোহী-অধ্যুষিত পূর্ব ঘুটা এলাকার বোমাবর্ষণ করেছে সেনারা। গতকাল সোমবার চালানো বিমান ও রকেট হামলায় কমপক্ষে ৭৭ জন নিহত হয়েছে। এর মধ্যে ২০ জন শিশু।

সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা এ তথ্য জানিয়েছে। সরকারি সেনারা সেখানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

দ্রুত বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের কর্মকর্তারা বলেছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। ওই এলাকায় চার লাখ লোকের বাস। ২০১৩ সাল থেকে ওই এলাকা বিদ্রোহীদের দখলে। দামেস্কের কাছে এটাই বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে মনে করে সরকারি বাহিনী।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সিরিয়ার বাহিনী ওই এলাকা দখলে নিতে এ মাসের শুরু থেকেই হামলা চালাতে শুরু করে। এতে শত শত লোক আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই এলাকায় কোনো খাবার বা রসদ যাওয়া ঠেকাতে তার ওপর হামলা করা হচ্ছে।

ওই এলাকায় বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠান যেমন: বেকারি, ওয়্যারহাউস বা খাবারের গুদামেও হামলা করা হচ্ছে। এটি আরেকটি আলেপ্পো হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই।

বিভিন্ন সাহায্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, ওই এলাকার রাস্তা নষ্ট করা হচ্ছে, যাতে উদ্ধারকাজ চালানো যাচ্ছে না। যেহেতু চিকিৎসাকেন্দ্রগুলোতেও হামলা হচ্ছে, তাই মৃত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে। গতকাল চারটি হাসপাতালে হামলা চালানো হয়।

ওই এলাকার বিদ্রোহীরা মর্টার ছুড়ে জবাব দেওয়ার চেষ্টা করলেও সরকারি সেনাশক্তি তাদের তুলনায় অনেক বেশি।

আগামী মার্চ মাসে সিরিয়ার গৃহযুদ্ধের সাত বছর পূর্ণ হতে যাচ্ছে। এতে লাখো মানুষ মারা গেছে। ৫০ লাখের বেশি মানুষ শরণার্থী হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর