,

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের চূড়ান্ত সূচি

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষেও ঘরের মাঠে সিরিজ শেষ করেছে বাংলাদেশ।

বিশ্রামের সুযোগ নেই টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদের। একে তো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চাপ, সঙ্গে যোগ হয়েছে নিধাস ট্রফিকে ঘিরে পরিকল্পনা।

৬ মার্চ থেকে বাংলাদেশ ও ভারতকে নিয়ে নিজেদের মাটিতে তিন জাতির টি-টোয়েন্টি ট্রফি আয়োজন করবে শ্রীলঙ্কা।

ফাইনালের আগ পর্যন্ত একেকটি দলের বিপক্ষে দুটি করে মোট চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা।

৬ থেকে শুরু হয়ে ১৮ মার্চ শেষ হবে আয়োজন।

উদ্বোধনী ম্যাচে বিরাট কোহলির ভারতের মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ ভারতের বিপক্ষে।

শ্রীলঙ্কার স্বাধীনতা অর্জনের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে এই নিধাস ট্রফি আয়োজন করা হচ্ছে।

নিধাস ট্রফির পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সূচি-

৬ মার্চ- শ্রীলঙ্কা বনাম ভারত

৮ মার্চ- বাংলাদেশ বনাম ভারত

১০ মার্চ- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১২ মার্চ- ভারত বনাম শ্রীলঙ্কা

১৪ মার্চ- বাংলাদেশ বনাম ভারত

১৬ মার্চ- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১৮ মার্চ- ফাইনাল

শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র শেষ হওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলের বাইরে ছিলেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান বাঁহাতি এই অলরাউন্ডার।

নিধাস ট্রফি দিয়েই ২২ গজে ফিরবেন বাংলাদেশের এই বিশ্বসেরা অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর