,

জামার হাতা গুটানো কেন বলেই পিটুনি

news-image

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিনিয়র শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এক নবীন শিক্ষার্থীকে। আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের সামনে এ ঘটনা ঘটে।

এদিন বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান ও তাঁর এক বন্ধু ক্লাস থেকে ফেরার সময় আল বেরুনি হলের ৪৬ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী পরিচয় জানতে চায় তাঁদের। এ সময় আশিকুরের জামার হাতা গুটানো কেন তা জানতে চায় তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, আশিকুর কৈফিয়ত দিতে অস্বীকার করলে ৪৬ ব্যাচের আল বেরুনি হলের আবাসিক শিক্ষার্থী জোবায়েদ আশিক, সজীব আহমেদ রাজ, শাহরিয়ার শরীফসহ আরো কয়েকজন মারপিট শুরু করে। মারপিটের একপর্যায়ে আশিকুরকে লেকে ফেলে দেয় তারা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পরে সেখান থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান আশিকুরকে।

আশিকুরকে পিটুনির বিষয়ে জানতে চাইলে জোবায়েদ আশিক বলেন, ‘আমি বিষয়টি জানি না।’

সজীব আহমেদ রাজ অস্বীকার করে বলেন, ‘আমি মাত্রই ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছু জানি না।’

যোগাযোগ করা সম্ভব হয়নি শাহরিয়ার শরীফের সঙ্গে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘জামার হাতা গুটিয়ে রাখায় মারধর করা হয়েছে বলে জেনেছি। আশিকুরকে বলেছি লিখিত অভিযোগ দিতে। অভিযোগ পেলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর