,

নির্বাচন সুষ্ঠ করতে আনসার-ভিডিপিকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে আনসার-ভিডিপিকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা সারা দেশে তৃণমূল পর্যায়ে কাজ করেন। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে আনসার বাহিনীকে সজাগ থাকতে হবে এবং কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সোমবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা যখন সারা দেশে আগুন সন্ত্রাস সৃষ্টি করেছিল, তখন আপনারা তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে বিশেষ ভূমিকা রেখেছিলেন। কোনো অপশক্তি যেন দেশের শান্তি বিনষ্ট করতে না পারে সে জন্য আপনাদের সজাগ থাকতে হবে। বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করে গড়ে তুলতে হবে। বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে জন্য অাপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এর আগে সকাল সাড়ে ১০টায় গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে পৌঁছান তিনি। সমাবেশের প্রধান অতিথি হিসেবে আনসার একাডেমিতে আগমন ও ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন।

জাতীয় সমাবেশের প্রস্তুতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিকে সাজানো হয় বর্নিল সাজে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। এ ছাড়া আনসার-ভিডিপি সদস্যদের কুটিরশিল্প পরিদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর