,

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ বাংলাদেশের পাশে আছে : বাণিজ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ বাংলাদেশের পাশে আছে। রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে কাজ করছে। এ পর্যন্ত যতো রোহিঙ্গা বাংলাদেশে এসেছে মিয়ানমারকে এদের সবাইকে ফেরত নিতে হবে।

আজ সোমবার সচিবালয়ে নিজের কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পোর সঙ্গে এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, চলতি মাসেই মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ঠিক সেদিনই ৩০০ রোহিঙ্গা আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছে তারা। মিয়ানমারের অবস্থান আমরা কিছুই বুঝতে পারছি না।

রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে জেলে বন্দি করে রাখা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের রায়ের পর তিনি জেলে আছেন। আদালতের রায়কে আইনিভাবেই মোকাবেলা করা উচিত। আমি আদালতের বিষয়ে কিছু বলতে চাই না।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশ আজ সবক্ষেত্রে সঠিক পথে আছে। রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সব ট্র্যাকেই। এ ছাড়া বর্তমানে পেঁয়াজসহ সব কিছুর দাম স্বাভাবিক রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর