,

‘খালেদা জিয়ার নির্বাচন করতে পারা না পারা আদালতের বিষয়’

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির দায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা আদালত বলবেন। এটি আদালতের বিষয়। এটা রাজনীতির কোনো বিষয় নয়। সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিং করছিলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি পারবেন না, সেটা সিদ্ধান্ত দেবেন আদালত, বিষয়টা আদালতের। এটা আওয়ামী লীগ বা রাজনীতির বিষয় নয়।

বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা হঠাৎ করে তাদের গঠনতন্ত্রের ৭ ধারা পরিবর্তন করে দুর্নীতিবাজ, দেউলিয়া ও উন্মাদ ব্যক্তিকে বিএনপি করার সুযোগ দিয়েছে। এই যে ৭ ধারা পরিবর্তন, এটাই বিএনপির গলার কাঁটা হবে। বাতিল ৭ ধারা অনুযায়ী, কেউ দণ্ডিত হলে বিএনপির সদস্য হতে পারতো না। মনোনয়ন নিতে পারতো না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী