রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ দলের সামনে বড় ধরনের বিপদ দেখছেন রিয়াদ

news-image

নিজস্ব প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজের ফাইনাল থেকেই সাকিব ইনজুরিতে আছেন। তার জায়গায় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজের পর টি-টুয়েন্টি সিরিজেও দায়িত্ব সামলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। রোমাঞ্চ নিয়ে শুরু করলেও দেখেছেন কঠিন বাস্তবতা। যার ফলে তিনি মনে করেন, শ্রীলঙ্কার বিপক্ষে করা ভুলগুলো শোধরাতে না পারলে ভবিষ্যতে ‘বড় বিপদে’ পড়তে হবে বাংলাদেশকে।

মিরপুরে আড়াইদিনে টেস্ট হারের পর টি-টুয়েন্টি নিয়ে ছিল শেষ আশা। উল্টো আরও বড় লজ্জা উপহার দেয় বাংলাদেশ দল। এরপর টি-টুয়েন্টি। মিরপুরে ৬ উইকেটে হারের পর সিলেটে শেষ ম্যাচে হার ৭৫ রানের বিশাল ব্যবধানে। মাহমুদউল্লাহ মনে করেন বোলিং-ব্যাটিং ও পরিকল্পনায় বাংলাদেশ ধারাবাহিক ভুল করে গেছে।

‘আমরা যে ভুলগুলো প্রতিনিয়ত করছি ওটার মাশুল প্রতি ম্যাচেই দিচ্ছি। এই জিনিসটা থেকে বের হতে হবে। এছাড়া মনে হয় না কোনো উপায় আছে। ব্যাটিংয়ের জিনিসগুলো ঠিক করতে না পারলে সামনে আমরা আরও বিপদে পড়ে যাব।’

টি-টুয়েন্টি সিরিজ হারের পর আইসিসি র‌্যাঙ্কিংয়ে চার পয়েন্ট হারিয়েছে ১০ নম্বরে থাকা বাংলাদেশ। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ১১ নম্বরে থাকা স্কটল্যান্ড। বাংলাদেশ ও স্কটল্যান্ডের মাঝে রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র পাঁচ। ওদিকে আগেই উপরে উঠে গেছে আফগানিস্তান।

রিয়াদ বলেন এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে ‘বিশেষ পরিকল্পনা’ করে খেলতে হবে, ‘এরকম খেলতে থাকলে একই ফল আসবে। আমাদের বিশেষ কোনো পরিকল্পনা থাকতে হবে। গ্রুপ হয়ে পরিকল্পনা হতে পারে। ওটার সাথে যেতে হবে এবং মাঠে ওটা এক্সিকিউট করতে হবে।’

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ