,

স্ত্রী-সন্তানসহ তাজমহল দর্শনে জাস্টিন ট্রুডো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্যবসা এবং বিনিয়োগ বাড়াতে সপ্তাহব্যাপী দীর্ঘ সফরে ভারতে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার স্ত্রী ও সন্তানদের নিয়ে আগ্রার বিখ্যাত স্থাপনা তাজমহল দর্শন করেছেন তিনি।

আগ্রার বিখ্যাত মারবেল স্মৃতিস্তম্ভের সামনে স্ত্রী সোফি গ্রেগরে ও তিন সন্তানকে নিয়ে পোর্টেট ছবির জন্য পোজ দেন কানাডার এ প্রধানমন্ত্রী। ভারত সফরে এসে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা তাজমহল দর্শন করেন।

২০১৫ সালে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নেয়ার পর প্রথমবারের মতো ভারত সফর করছেন জাস্টিন ট্রুডো। বিদ্যুৎ, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নসহ বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

সফর শুরুর আগে কানাডার এ প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হবে বলে আশা প্রকাশ করে টুইট করেন। গত এক দশকের মধ্যে কানাডার সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হয়েছে। ২০১৬ সালে দুই দেশের মধ্যে প্রায় ৮০০ কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে।

কানাডায় প্রায় ১২ লাখ ভারতীয়র বসবাস; যা কানাডার মোট জনসংখ্যার প্রায় তিন শতাংশ। কানাডার মন্ত্রিসভায় শিখ এক সদস্যও রয়েছেন।

শিখদের পবিত্রতম পাঞ্জাবের স্বর্ণ মন্দির দর্শনে যাওয়ার কথা রয়েছে ট্রুডোর। এছাড়াও কানাডার এ প্রধানমন্ত্রী সাতদিনের ভারত সফরে দেশটির রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই সফরে যাওয়ার আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে যাবেন ট্রুডো। সূত্র : দ্য স্ট্রেইট টাইমস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর