,

ইসরায়েলি জঙ্গিবিমান লক্ষ্য করে হামাসের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গুলিতে দুই কিশোর শহীদ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত দুই কিশোরের পরিচয় প্রকাশ করেছে যাদের একজনের নাম সালাম সাবাহ এবং অন্যজনের নাম আবদুল্লাহ আবু শেইখা। তাদের দুজনেরই বয়স ১৭ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাফা শহরের পূর্বে তাদের গুলি করে ইসরায়েলি সেনারা। এর আগে ওই এলাকায় ইসরায়েলি বিমান থেকে কয়েক দফা হামলা ও মর্টারের গোলাবর্ষণ করা হয়।

ইসরায়েল দাবি করছে, তারা হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান ও মর্টার হামলা চালায়। ইসরায়েল আরও দাবি করছে যে, গাজা থেকে হামাসের ছোঁড়া রকেট ইসরায়েলের একটি বাড়ির ছাদে আঘাত হানে।

এদিকে, হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম জানিয়েছে, তারা ইসরায়েলের বিমান হামলা রুখতে বিমান বিধ্বংসী ব্যবস্থা ব্যবহার করেছে।

এক বিবৃতিতে ইজ্জাদ্দিন আল-কাসসাম বলেছে, ইসরায়েলি আগ্রাসনের জবাব দেয়ার অধিকার তাদের আছে।

অন্যদিকে, ইসলামি জিহাদ আন্দোলনের এক মুখপাত্র বলেছেন, গাজাকে শত্রুদের পিকনিক স্পটে পরিণত হতে দেয়া হবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর