,

বুবলীকে নিয়ে মার্চে ফিরছেন শাকিব

news-image

বিনোদন প্রতিবেদক : বিদ্যা সিনহা মিমের সঙ্গে শাকিব খানের ‘আমি নেতা হবো’ ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। সেই রেশ কাটতে না কাটতে এবার জানা গেল মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের আরও একটি ছবি। নাম ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’। এতে ঢালিউড সুপারস্টারের বিপরীতে রয়েছেন হালের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সবকিছু ঠিকঠাক থাকলে মিমের পর এবার বুবলীর সঙ্গে শাকিব খানের রসায়ন দেখতে পাবেন দর্শকরা।

আগামী ২৩ মার্চ ছবিটি মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। রবিবার তিনি এ তথ্য জানান।

জানা গেছে, ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটির এখনও কয়েকটি দৃশ্যের শুটিং বাকি রয়েছে, যা চলতি মাসেই শেষ করা হবে। এরপর ডাবিং শেষ করে সেন্সরে পাঠানো হবে।

উত্তর আকাশ পরিচালিত এই ছবিতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমি, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, বদ্দা মিঠু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর