রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হারের হ্যাটট্রিক রিয়াদ বাহিনীর

news-image

১৯ জানুয়ারি আর ১৮ ফেব্রুয়ারি, এক মাসের ব্যবধানে দুই চিত্র বাংলাদেশ ক্রিকেটের। কথায় বলে যার শুরু ভালো, তার শেষ ভালো। কথাটা একেবারেই মিথ্যা প্রমাণ করলো বাংলাদেশের ক্রিকেটাররা। ১৯ জানুয়ারি যে দলটি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে জয় দিয়ে যাত্রা সিরিজে যাত্রা শুরু করেছিলো, ঠিক একমাসের মধ্যে প্রতিপক্ষ সেই দলের কাছেই স্বাগতিকরা টি-২০ সিরিজের শেষ ম্যাচটিও বড় ব্যবধানে হারলো।

মাঝখানে ওয়ানডে আর টেস্ট সিরিজ হারের পর আজ টি-২০ সিরিজ হাতছাড়া হওয়ায় পরাজয়ের হ্যাটট্রিক করলো লাল-সবুজের দল। মাসব্যাপি তিন ফরম্যাটের সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে টাইগারদের প্রাপ্তি শুধু ওয়ানডেতে একমাত্র জয়।

সিরিজে হ্যাটট্রিক হারের অপবাদমুক্ত হতে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-২০ সিরিজের শেষ ম্যাচে লঙ্কানদের মোকাবিলায় নামে স্বাগতিক বাংলাাদেশ। আগের দিন সিরিজ ড্রর প্রত্যাশার কথা জানিয়েছিলেন দলনেতা মাহমুদউল্লাহ রিয়াদ। প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যে যোজন যোজন ফারাক, সেটা আবারও প্রমাণ করলো বাংলাদেশের ওরা ১১ জন। তারা হাথুরুবাহিনীর কাছে ম্যাচ হারলো ৭৫ রানে। সেই ক্রিকেটের তিন ফরম্যাটে হারের ষোলকলা পূর্ণ করলো রিয়াদবাহিনী।

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং না নিয়ে ফিল্ডিং বেছে নেন দলনায়ক রিয়াদ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে শিশির সুবিধা পাওয়ার লক্ষ্যেই এ সিদ্ধান্ত রিয়াদের। তার এই সিদ্ধান্ত পুরোটাই ভুল প্রমাণিত করে রানের পাহাড় (২১০) গড়ে লঙ্কানরা। টি-২০ ক্রিকেটে এটি তাদের পঞ্চম আর বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ সংগ্রহ।

টাইগার বোলারদের ধারাবাহিক পিটিয়ে ওপেনিং জুটি ৯৮ রানের পার্টনারশিপ গড়ে। সৌম্যর হাতে জুটি ভাঙলেও লঙ্কানরা যেনো আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২১০ রানের বিশাল ইনিংস দাঁড় করায় টাইগারদের সামনে।
জবাব দিতে বাংলাদেশকে টি-২০ ক্রিকেটে রানের রেকর্ড গড়তে হতো। এর আগে সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের বিরুদ্ধে ১৯৩ রানের বড় ইনিংস খেলেও ৬ উইকেটে হারে রিয়াদরা। গতকাল ঘুড়ে দাঁড়ানোর বোলিংয়ের পর ব্যাটিংয়েও খেই হারিয়ে ফেলে টাইগার সেনারা। ৮ বল বাকি থাকতেই গুটিয়ে যায় স্বাগিতদের ইনিংস। মাহমুদ উল্লাহ রিয়াদ ৪১, তামিম ২৯ ও সাইফউদ্দিন ২০ রান করেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ