,

আগাম নির্বাচন হতে পারে : এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে আগাম নির্বাচনের সম্ভাবনা দেখছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেছেন, দেশে আগাম নির্বাচন হতে পারে বলে কথা ভেসে বেড়াচ্ছে। যখনই নির্বাচন হোক জাতীয় পার্টি অংশ নিতে প্রস্তুত রয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এইচ এম এরশাদ এ মন্তব্য করেন।

তিনি বলেন, এখন রাজনীতিতে অস্থির অবস্থা বিরাজ করছে। আমরা কিন্তু অস্থির নেই। আমরা ভালো আছি। আমাদের ওপর অনেক কিছু নির্ভর করছে। আল্লাহ বারবার সুযোগ দেন না, এবার সুযোগ দিয়েছেন, এ সুযোগ কাজে লাগাতে হবে।

সম্মিলিত জাতীয় জোট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, মেজর (অব.) খালেদ আক্তার, সুনীল শুভরায়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা স উ ম আব্দুস সামাদ, মাওলানা আ ন ম মাসউদ হোসাইন আল ক্বাদেরী, অর্থ সচিব সৈয়দ মোজাফ্ফর আহমদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওহেদ ফারুক, কোষাধ্যক্ষ মুফতি মহিবুল্লাহ, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল হাছানাত, বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান, সমন্বয়কারী মো. আখতার হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর