,

‘যাকেই ভালবেসেছি, তার থেকে দূরে সরে গেছি’

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম সেরা রোম্যান্টিক অভিনেত্রী রেখা। তার জীবনের প্রেম ও স্বপ্নভঙ্গ নিয়ে আভাসে ইঙ্গিতে অনেক কথাই বললেন। এই চির-সুন্দরীর সম্পর্ক নিয়ে একটা সময় প্রবল জল্পনায় মেতেছিল টিনসেল টাউন। মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কম গুঞ্জন হয়নি। এবার নিজের ভগ্নহৃদয় নিয়ে আভাসে ইঙ্গিতে অনেক কথাই বললেন রেখা। তার ওই মন্তব্য অনুরাগীদের মনে অনেক প্রশ্নের বীজ বুনে দিয়েছে।

কিংবদন্তী সঙ্গীত শিল্পী আশা ভোঁসলকে সম্মান জানানোর অনুষ্ঠানে রেখা এমন অনেক কথাই বললেন, যা আগে কখনও বলেননি। তিনি বললেন, ‘যাকে আমি ভালোবাসি তার থেকে দূরে সরে যাই। আর যাকে অনেক বেশি ভালোবাসি, তার থেকে তো যোজন যোজন দূরে চলে যাই। কারণ, এমন না করলে দুনিয়াই আমারে দূরে সরিয়ে দেয়’।

তার এই কথা শুনে অনেকেই অনেকের মনেই প্রশ্ন উঠেছে, এর অর্থ কী।

গত শুক্রবার সন্ধ্যায় আশা ভোঁসলেকে পঞ্চম যশ চোপড়া জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন মহারাষ্ট্রের রাজ্যপাল ও রেখা।

এর আগে আশা ভোঁসলের প্রতি রেখা তার আন্তরিক শ্রদ্ধা প্রদর্শন করেন এবং মন খুলে কথা বলেছেন। রেখা আশার পা ছুঁয়ে প্রণাম করেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

ওই অনুষ্ঠানে জয়াপ্রদা, পদ্মিণী কোলাপুরী, পুনম ধিলোঁ, পরিণীতি চোপড়া, অলকা ইয়াগনিক ও জ্যাকি শ্রফের মতো তারকা উপস্থিত ছিলেন। সূত্র: এবিপি আনন্দ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর