রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে চেকপোস্টে গুলি: গ্রেপ্তার আরও ৩

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আব্দুর ওয়ারিশ।

তিনি জানান, চেকপোস্টে পুলিশ সদস্যকে গুলি করার ঘটনায় মো. খোকন, আয়মান জিহাদ ও মাহি নামে আরও তিনজনকে। এদের মধ্যে খোকন ও আয়মানকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে এবং মাহিকে নগরীর রহমান নগর থেকে গ্রেপ্তার করা হয়।

নতুন করে গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে খোকনই সেদিন চেকপোস্টে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এর আগে আবদুল হাকিম অভি, মাঈনুদ্দিন ফরিদ রাকিব ও মোহাম্মদ জুবায়ের হোসেন প্রত্যয় নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইট এলাকায় একটি চেকপোস্টে তল্লাশি চৌকিতে পুলিশ একটি মোটর সাইকেলকে থামার নির্দেশ দিলে তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন পুলিশের এএসআই আবদুল মালেক। তবে তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা যায়, বিরোধের জের ধরে চট্টগ্রাম নগরের শীর্ষ সন্ত্রাসী অমিত মুহুরীর অনুসারীরা নগরের ২ নম্বর গেট আল ফালাহ গলিকেন্দ্রিক কথিত ছাত্রলীগ নামধারী এক সন্ত্রাসীকে মারধর করে। এর প্রতিশোধ নিতে ওই নেতার নেতৃত্বে শুক্রবার বিকেলে আল ফালাহ গলি থেকে বের হয়ে ২ নম্বর গেট হয়ে এমএ আজিজ স্টেডিয়ামের দিকে যাচ্ছিল ১০ জন। ২ নম্বর গেট থেকে ষোলশহর রেলওয়ে স্টেশনের দিকে যাওয়ার পথেই প্রথম মোটরসাইকেলটি থামাতে সিগন্যাল দেয় পুলিশ। গ্রেফতার এড়াতে পেছনের মোটরসাইকেলে থাকা খোকন পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে ধাওয়া দিলে দুটি মোটরসাইকেল ঘটনাস্থলে রেখে অন্য মোটরসাইকেলটির আরোহীরাসহ নয়জন পালিয়ে যায়। একটি গ্রুপ শপিং কমপ্লেক্সের পাশের গলি দিয়ে দিকে ঢুকে পড়ে। অন্য গ্রুপটি ২ নম্বর গেটের দিকে পালিয়ে যায়। এ সময় ধাওয়া দিয়ে পুলিশ অভিকে আটক করে।

পরে শুক্রবার রাতেই অভিযান চালিয়ে মুরাদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় রাকিব ও প্রত্যয়কে, যাদের দু’জনেই এসএসসি পরীক্ষার্থী। শুক্রবার পরীক্ষা না থাকায় বড় ভাইয়ের সঙ্গে তারাও কিলিং মিশনে অংশ নেয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ