,

‘বন্দুকযুদ্ধে’ নিহত সেই নুরা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় এক ব্যক্তি গুলি করে পালানোর সময় ধরা পড়া সন্ত্রাসী নুরুল ইসলাম ওরফে নুরা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

রোববার ভোরে ডিবি সদস্যরা তার গুলিবিদ্ধ মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রেখে যায় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

তিনি জানান, বাড্ডা এলাকায় ভোররাতে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নুরা নিহত হয়। তবে ঘটনার বিস্তারিত জানাতে পারেননি তিনি।

রাজধানীর মেরুল বাড্ডার মাছের আড়তে শনিবার দুপুরে প্রকাশ্যে আবুল বাশার বাদশা (৩২) নামে এক যুবককে গুলি করে পালানোর সময় ধরে পড়ে সন্ত্রাসী নুরুল ইসলাম ওরফে নুরা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। নুরা বনানীর ব্যবসায়ী সিদ্দিক হোসাইন মুন্সীসহ একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি বলে জানা গেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দায়িত্বশীল সূত্র জানায়, নুরা পেশাদার খুনি। তার নেতৃত্বে বনানীর ব্যবসায়ী খুনের ঘটনা ঘটে। এ ছাড়া আরেকটি হত্যা মামলায় তার দীর্ঘমেয়াদে কারাদণ্ড হয়। ডাকাতির একটি মামলায় দণ্ড হয় সাত বছর। তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। নুরা যাকে হত্যা করে সেই বাশারও একই চক্রের সদস্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর