,

২৬ এপিসোডে ৭৮ কোটি নিচ্ছেন সালমান!

news-image

বিনোদন ডেস্ক : তাহলে প্রতি এপিসোডে তিন কোটি। হ্যাঁ, যদি অ্যাঙ্কর বা হোস্ট হন সালমান খান, তবে এটা খুব একটা বড় দর নয়। শোনা যাচ্ছে, গেম শো ‘দশ কা দম’-এর প্রতি এপিসোডের জন্য এমনই দর হাঁকিয়েছেন এই বলিউড সুপারস্টার। তবে, দর হাঁকিয়েছেন না বলে বলা যায়, এমনই সম্মানি দিতে রাজি হয়েছে গেম শোটির প্রয়োজনা প্রতিষ্ঠান।

টেলিভিশন গেম শো ‘দশ কা দম’-এর তৃতীয় সিজন আসন্ন। সালমান তাঁর টেলিভিশন অভিষেক এই শো-এর মাধ্যমেই করেন। এর পর আর করেননি। দীর্ঘ আট বছর পর সেই শোটিরই তৃতীয় কিস্তি করার জন্য রাজি হয়েছেন ভাইজান। সম্প্রতি তিনি বিগ বস এর হোস্ট। ‘দশ কা দম’-এর ২৬টি এডিসোড টিভিতে দেখানো হবে।

নির্মাণসংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অনেক দিন ধরেই এই গেম শোটিতে ফিরতে চাইছিলেন সালমান। তবে প্রয়োজনা প্রতিষ্ঠানের সাথে বনিবনা না হওয়ার পুরো ব্যাপারটা হচ্ছিল না। যাই হোক, গত বছর বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা সম্পন্ন হয়। উভয় পক্ষ নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নেয়। এখন সবকিছু ঠিকঠাক। কাজ শুরু হবে শিগগিরই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর