শেষ টি-টোয়েন্টি ভালো শো দেখানো প্রত্যয় টাইগারদের
স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে দাপটের সঙ্গে ড্র করেও সিরিজের শেষ ম্যাচে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নিজেদের রেকর্ড রান করেও জয়ের দেখা পায়নি। সিরিজের শেষ ম্যাচে সিলেটে টি-টোয়োন্টি শো দেখাতে চান মাহমুদউল্লাহরা।
রোববার বিকেল ৫টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে। খেলার আগের দিন রীতি অনুসারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, এই ম্যাচটা নিয়ে আমরা চিন্তা করছি, কীভাবে জিততে পারি। আমাদের সবার মধ্যে ঘুরে দাঁড়ানোর তাগিদটা আছে। আশা করি আমরা ভালো একটা শো দেখাতে পারব।
বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচে ভালো খেলেও পরের দুই ম্যাচে হেরে ট্রফি হাতছাড়া টাইগারদের। শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের শুরুতে ভালো খেলেও শেষ ম্যাচে বাজেভাবে হেরে যায় টাইগাররা। এই অবস্থায় টি-টোয়োন্টি সিরিজের প্রথম ম্যাচে। তবে সিরিজের শেষ ম্যাচে জিতে ড্র করতে চায় বাংলাদেশ।
এ নিয়ে মাহমুদউল্লাহ বলেন, প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা ব্যাটসম্যানরা ভালো পারফর্ম করলেও বোলাররা পারেনি। এখনও একটা ম্যাচ আছে, আমরা সেটার জন্য খেলব। সিরিজটা জিততে না পারলেও শেষ ম্যাচে জিতে ড্র করতে চাই।
অধিনায়ক হিসেবে মানসিকভাবে কতটা প্রস্তুতি? এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের এই অলরাউন্ডার বলেন, আমি এটা নেওয়ার জন্য প্রস্তুত। এটা দারুণ সুযোগ, দারুণ গর্বের বিষয়ও। আমি সুযোগটা পেয়েছি এবং আশা করি, আমার সেরাটা দিতে পারব।











