,

বিবাহ বিচ্ছেদ সেরে বিদেশ সফরে কানাডার প্রধানমন্ত্রী‌!

news-image

অনলাইন ডেস্ক : শনিবার থেকে ৭ দিনের ভারত সফরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার আগে সোশ্যাল মিডিয়ায় ঝড়, হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন জাস্টিনের সাথে বিবাহিত সম্পর্কে ইতি টেনেছেন।

নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি এতদিনের সম্পর্ক শেষ করলেন ট্রুডো। কারও চিন্তা, কী এমন ঘটল যে অভিনেত্রী বিশ্বে অন্যতম জনপ্রিয় এই প্রধানমন্ত্রীকে ছেড়ে দিলেন। কিছুক্ষণ পর আসল খবর সামনে আসায় অবশ্য স্বস্তির শ্বাস নেটিজেনদের মধ্যে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নয়, জাস্টিন থেরক্সের সাথে বিবাহিত জীবনে ইতি টেনেছেন জেনিফার। আর এখানেই গণ্ডগোলের সূত্রপাত। জাস্টিন ট্রুডো এবং জাস্টিন থেরক্স দু’’জনেরই এক নাম এবং পদবিও প্রায় একরকম।

দু’জনেই সমবয়স্ক, উচ্চ ফরাসি বংশোদ্ভূত কানাডার নাগরিক। দু’জনেই তুখোড় ফরাসি ভাষায় কথা বলেন। এমনকি তাদের শরীরেও একইরকম ট্যাটু করা আছে। দুই জাস্টিনের এতগুলি মিলের জন্যই বিভ্রান্তি ছড়ায় নেটিজেনদের মধ্যে। তবে ট্রুডো অনুরাগীদের চিন্তার কোনও কারণ নেই।

কানাডার প্রধানমন্ত্রী তার ১৩ বছরের বিবাহিত স্ত্রী সোফি এবং তিন সন্তানের সঙ্গেই শুক্রবার বিমানে চাপেন ভারতে আসার জন্য। বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান, শক্তি এবং প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সমঝোতা, যৌথভাবে সন্ত্রাস দমন নিয়ে ভারত সফরে আলোচনা সারবেন ট্রুডো।-আজকাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর